নদীতে ভাসছে মৃত মায়ের কোলে মৃত শিশু


দিনাজপুরে টাঙ্গন নদীতে মৃত শিশুকে বুকে নিয়ে নদীতে ভাসা অজ্ঞাত এ নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের বনগাঁও ফার্মপাড়া বাঘেরঘাট এলাকায় টাঙ্গন নদীর তীরে অজ্ঞাতনামা ওই নারী ও শিশুর লাশটি অর্ধভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
একইসঙ্গে নারী ও শিশুর লাশ ভাসছে শুনে নদীর দুই ধারে ব্যাপক মানুষের সমাগম ঘটে।পুলিশের ধারণা তারা মা-মেয়ে।
পারিবারিক কলহ বা অন্য কোন কারণে নিজ সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। কেউ কেউ এটাকে হত্যাকাণ্ড বলেও ধারণা করছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে এলাকাবাসী নদীর তীরে লাশ দু’টি ভাসতে দেখে স্থানীয় চৌকিদারকে খবর দেয়।
চৌকিদার বোচাগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীর লাশের সাথে শিশুটি কাপড়ে বাঁধা থাকায় মনে হচ্ছে তারা মা-মেয়ে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













