বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচনে না এলে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এবার পার্লামেন্টে নেই, রাজপথেও নেই। পরবর্তী সময়ে তারা পার্লামেন্টেও থাকবে না, রাজপথেও থাকবে না- এ রকম অবস্থায় তাঁদের কি প্রাসঙ্গিক থাকার সম্ভাবনা আছে? অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সে ঝুঁকিটা তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না। কাজেই তারা নির্বাচনে অংশ নেবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে যোগ্য লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ মডেলে একটা সুন্দর, সবার কাছে গ্রহণযোগ্য এ রকম একটি নির্বাচন বাংলাদেশে হোক।’

গত জানুয়ারি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করেন। সার্চ কমিটির প্রস্তাবিত পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেন রাষ্ট্রপতি। নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। এদিকে বিএনপির অভিযোগ, নবগঠিত নির্বাচন কমিশনে আওয়ামী লীগের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী