ওবায়দুল কাদেরের প্রশ্ন- চাকরি দিতে নেতারা টাকা নেন কেন?


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ মামলা নিতে টাকা খায়, তদন্ত করতে টাকা নেয়। কিন্তু কনস্টেবল বা বড় পদে পুলিশের চাকরি দিতে কেন রাজনৈতিক দলের নেতারা টাকা নেন আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে।
আজ শনিবার সকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইয়াবা নামের মাদক ঢুকে পড়েছে। ইয়াবা আমাদের দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। সাম্প্রদায়িক উগ্রবাদ আর মাদক নিয়ন্ত্রণ করা বর্তমান শেখ হাসিনা সরকারের বড় দুটি এজেন্ডা।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের বলেন, আগে নিজে সংশোধন হন। পরে অন্যকে সংশোধনের কথা বলেন। নির্বাচন এলে রাজনৈতিক ব্যক্তিরা টাকার বিনিময়ে ইমান ও বিবেক বিক্রি করে দেন। রাজনৈতিক ব্যক্তিরা সংশোধন না হলে দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে না।
নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য বেগম আয়েশা ফেরদাউস, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদাউস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। সমাবেশে জেলার নয়টি উপজেলার ১৮ হাজার পুলিশ সদস্য অংশ নেন।


এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













