পবিত্র কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে কিশোর গ্রেফতার


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি মাজারের কাছে কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে একজন খ্রিস্টান কিশোরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা বলছেন।
স্থানীয় পুলিশ বলছে, আসিফ মাসিহ নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে।
‘১২ অগাস্ট রাতে পুলিশের কাছে অভিযোগ আসে যে প্রদেশের একটি মাজারের সামনে পবিত্র কোরআন পোড়াচ্ছে এক খ্রিস্টান কিশোর’ -বার্তা সংস্থা এএফপিকে বলে পুলিশ কর্মকর্তা আসগর আলী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা পারভেজ ইকবাল এ ঘটনা তদন্ত করে দেখছেন।
তিনি জানান, ”ওই কিশোরকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন এক চেকপোস্টের পাশে প্রায় দুই শ’র মতো মানুষের ভিড় জমেছিল। তারা বলছিল অভিযুক্ত ওই কিশোরকে যেন তাদের হাতে দিয়ে দেয়া হয়।”
‘আমরা পরে অনেকটা গোপনেই কিশোরকে ওয়াজিরাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসি। সেখানে জিজ্ঞাসাবাদে আসিফ মাসিহ তার দোষ স্বীকার করে।’
আদালতের বিচারে অপরাধ প্রমাণিত হলে ওই কিশোরের মৃত্যুদণ্ডও হতে পারে।
তবে মাসিহর বাবা বলেছেন, তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













