প্রতিশোধ নিতে সিধ কেটে ঘুমন্ত শ্বশুরকে হত্যা


চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে মারপিটের প্রতিশোধ নিতে সিধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে শ্বশুরকে ঘুমন্ত অবস্থায় খুন করে জামাতা সাজু মিয়া।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের চাঞ্চল্যকর কামাল হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান সাজু মিয়া।
শুক্রবার সকালে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শম্পা জাহান আদালতে তার খাস কামরায় সাজু মিয়ার জবানবন্দি রেকর্ড করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজিদুল ইসলাম পলাশ জানান, জবানবন্দিতে ঘাতক সাজু বলেছেন- ‘কয়েক মাস আগে শ্বশুর কামাল মিয়া টিউবওয়েল চুরির অপবাদ দিয়ে আমাকে জনসম্মুখে মারপিট করে। এর প্রতিশোধ নিতে শ্বশুরকে হত্যার পরিকল্পনা করি। এজন্য এক মাস আগে শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারের এক কামারের কাছ থেকে ধারালো একটি বড় ছুরি কিনে শ্বশুরবাড়ির অদূরে একটি স্থানে মাটিতে পুতে রাখি।’
জবানবন্দিতে তিনি আরও বলেন, ‘১৭ ফেরুয়ারি দিবাগত গভীর রাতে সিধ কেটে ঘরে ঢুকে শ্বশুর কামাল মিয়াকে ঘুমন্ত অবস্থায় ওই ছুরি দিয়ে কুপিয়ে খুন করি। এ সময় কামালের চিৎকারে তার পরিবারের অন্য চার সদস্য ঘুম থেকে জেগে ওঠে বাধা দিলে তাদেরকেও এলোপাতাড়ি কোপায়।’
গুরুতর আহত অবস্থায় ১৮ ফ্রেরুয়ারি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শ্বশুর কামাল মিয়া মারা যান।
এ ঘটনায় তার ভাই দুলাল মিয়া বাদী হয়ে জামাতা সাজু মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে ঘাতক সাজু মিয়া আত্মগোপনে ছিল।
বৃহস্পতিবার ভোররাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা বেলতলী গ্রাম থেকে সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ঘাতক সাজু মিয়া শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













