বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা পেতে ইতালিতে যোগ হলো নতুন শর্ত
বাংলাদেশিদের জন্য একটি কঠিন সময় যাচ্ছে ইতালিতে। দিন যতই যায় ততই আইনের সংস্কার চলছে। অদূর ভবিষ্যতে এক সময়ের বসবাসের সুবর্ণ সম্ভাবনাময় দেশ ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে গেছে।
এরই মধ্যে বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা পেতে অনেক পরিবর্তন আনা হয়েছে। ইতালিতে উচ্চ শিক্ষা অর্জনের এই পথটিও বিভিন্ন শর্তের কারণে এখন বন্ধের পথে।
তবে এখনও ফ্যামিলি রিইউনিয়ন ভিসা চালু আছে। তবে বর্তমানে ইতালিতে ফ্যামিলি ভিসার ক্লিয়ারেন্স পেতে অনেক দুর্ভোগ পোহাতে হয় প্রবাসীদের। আবার এই ভিসা পাওয়া তুলনামূলক সহজও নয়।
ইতালিতে স্টুডেন্ট ভিসায় নতুন কিছু কঠিন শর্ত যোগ করা হয়েছে। আগে ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসতে একজন ছাত্রের ৫ পয়েন্ট হলেই সে আবেদন করতে পারত। আবার কোন বিশ্ববিদ্যালয়ের দরকার হত না। বর্তমানে এক পয়েন্ট বাড়ানোর পর আইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৬ পয়েন্ট করা হয়েছে। যা আগে প্রয়োজন ছিল না। ফলে শিক্ষার জন্য ইতালিতে আসতে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের এসব শর্ত পূরণ করেই আসতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













