বিএনপির শিক্ষানীতি হবে জীবনমুখী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপির শিক্ষানীতি হবে জীবনমুখী, ডিগ্রিমুখী নয়। বুধবার বিকেলে হোটেলে ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিশন-২০৩০ নিয়ে বিস্তারিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা বলেন, দেশে ব্যবস্থাপক, ব্যবসায়-প্রশাসক, কারিগরি ও অন্য ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের মানবসম্পদের ঘাটতির ফলে বিপুলসংখ্যক বিদেশি বিভিন্ন ব্যবসায়ও নিয়োজিত হয়েছে এবং হচ্ছে। এরা দেশ থেকে নিজ নিজ দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য দেশে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হবে। দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিএনপি যাবতীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করবে।
শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য টিভিতে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসন।
এছাড়া এক দশকের মধ্যে নিরক্ষরতা দূর করা হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ ব্যয় করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-সংসদ নির্বাচন নিশ্চিত করে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের পথ সুগম করা হবে।
খালেদা জিয়া বলেন, ছেলে-মেয়েদের জন্য স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে।এছাড়া মাদরাসা শিক্ষাকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করা হবে।
সাবেক এই প্রধানমন্ত্রী ভিশন-২০৩০ এ ৩টি বিষয়ের ওপর বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













