শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিকাশে ৫০০ টাকা দাও পাসপোর্টের ভেরিফিকেশন করে দিচ্ছি’

এক শিক্ষকের স্ত্রীর পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে। দায়িত্ব পেয়েছেন যশোর পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক সাইদুর রহমান। এলাকায় গিয়ে ভেরিফিকেশন করার নিয়ম।

কিন্তু তিনি না গিয়ে উল্টো বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের কাছে ফোন করে বিকাশে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। বলেন, ‘বিকাশে ৫০০ টাকা পাঠিয়ে দাও, ভেরিফিকেশন রিপোর্ট দিয়ে দেব। আসার দরকার নেই।’ অভিযোগের সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার বিকালে এই প্রতিবেদক সাংবাদিক পরিচয় গোপন করে এসআই সাইদুর রহমানের কাছে ফোন করেন।

প্রতিবেদকের কাছেও তিনি ৫০০ টাকার সঙ্গে ১০ টাকার বিকাশ খরচ দাবি করেন। এ সময় তিনি বলেন, ৫০০ টাকা বিকাশে দিয়ে দিলে তিনি এক-দুদিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবেন। এভাবে তিনি সবার কাছ থেকেই টাকা আদায় করেন বলে স্বীকার করেন। পরে সাংবাদিক পরিচয় দিলে বলেন, আগে পরিচয় দেবেন না। সাংবাদিক পরিচয় দিলে তো এমনিতেই করে দিই। ভুক্তভোগীদের অভিযোগ, যশোরে টাকা ছাড়া পাসপোর্ট আবেদনে পুলিশ ভেরিফিকেশনের কাজ হয় না।

অভয়নগরের এক সাংবাদিক জানান, কয়েক দিন আগেও আমার পরিচিত একাধিক লোকের কাছ থেকে ভেরিফিকেশনের নামে বিকাশে টাকা নেয়া হয়েছে। প্রতিনিয়ত এভাবে টাকা নিয়ে অফিসে বসে ভেরিফিকেশন রিপোর্ট দেয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে যশোর ডিএসবি অফিসার ইনচার্জ তাহেরুল ইসলাম বলেন, নতুন কর্মস্থলে যোগ দিয়েছি। এক মাসও হয়নি। এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তবে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত