বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাগ্যের কি নির্মম পরিহাস! স্বামী, সন্তানের লাশ নিয়ে সীমান্তে অপেক্ষায় বাংলাদেশি আসমা

ভাগ্যের কি নির্মম পরিহাস! ছেলের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন গাজীপুরের আসমা বেগম ও রফিক মন্ডল। চিকিৎসাকালিন হঠাৎ মারা যান ছেলে আসাদ মন্ডল (১৫)। এরপর কফিন বন্দী ছেলের লাশ দেশে ফেরত নিতে গিয়ে স্বামীকেও হারালেন আসমা বেগম।

জানা যায়, আসমা বেগমের বাড়ি ঢাকার গাজীপুরের হাতিমার গোবিন্দ বাড়ি গ্রামে। ছেলের লাশ নিয়ে সোমবার দুপুরের দিকে ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্তে অপেক্ষা করছিলেন মা আসমা এবং বাবা রফিক মন্ডল। সেখানে দুপুরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রফিক। এরপর স্থানীয় বনগা মহুকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ক্যান্সারে আক্রান্ত ছেলে আসাদের মন্ডলের চিকিৎসা করাতে গত ৯ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে যান রফিক ও আসমা দম্পতি। কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাও শুরু হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসাদের। কিন্তু দীর্ঘ ছয়দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার রাত ৮ টার দিকে মারা যান আসাদ। এরপর আসাদের লাশ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সোমবার সকালের দিকে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছান রফিক ও আসমা।

কিন্তু আসাদের লাশ দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা থাকায় বেলা গড়িয়ে বিকেল হয়ে যায়। এরইমধ্যে পাশের একটি শুলভ শৌচালয়ে (টয়লেটে) যান রফিক মন্ডল। কিন্তু সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রফিক। সঙ্গে সঙ্গেই শুলভ শৌচালয়ের কর্মী রামেশ্বর রায় তাকে স্থানীয় বনগাঁ মহুকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা দেয় চিকিৎসকরা। এরপর খবর দেওয়া হয় স্বামীর পথ চেয়ে বসে থাকা স্ত্রী আসমাকেও। তিনিও দ্রুত হাসপাতালে ছুটে যান। কিন্তু হাসপাতালে গিয়ে স্বামীকে আর জীবন্ত দেখতে পাননি আসমা। একদিকে ছেলের লাশ, অন্যদিকে হঠাৎ করেই স্বামীর মৃত্যু। মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয় আসমার। দিশেহারা আসমা বার বার বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনা দেখে সান্তনা দিয়ে গিয়েও কান্নায় ভেঙে পড়েছেন অনেকে।

শৌচালয়ের কর্মী রামেশ্বর জানান ‘ওই ব্যক্তি শৌচালয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। এরপর আমি দৌড়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই সে মারা যায়’।

আসমা জানান ‘ছেলে অন্তপ্রাণ ছিল রফিকের। ছেলের শোকেই আমার স্বামী চলে গেল’।

এ ব্যাপারে বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস জানান ‘আমরা চেষ্টা করছি যাতে আজ রাতের মধ্যে ওর পোস্ট মর্টেমের কাজ শেষ করা যায়। একইসঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাগজপত্র সংগ্রহ করে আগামীকালই যাতে তারা দেশে ফিরতে পারে। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত