শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেঘনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার চরমধুয়া এলাকায় মেঘনায় মরদেহগুলো ভেসে ওঠে। নিহতরা হলেন- পশু ব্যবসায়ী রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের আ: হাকিম, ফরিদ মিয়া, বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রায়পুরার চরমধুয়া এলাকায় মেঘনা নদীতে চারটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহত চার ব্যবসায়ীর স্বজনরা মরদেহগুলো শনাক্ত করে নিয়ে যায়। এদিকে লাশ দাফনের জন্য জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা, ২০ কেজি চাল ও উপজেলা প্রশাসন ৫ হাজার করে টাকা বিতরণ করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রা‏হ্মণবাড়ীয়ার নবীনগরের বাইশমৌজা পশুর হাট থেকে রায়পুরার চরসুবুদ্ধিতে ফেরার পথে ভেলুয়ার চর গ্রাম সংলগ্ন স্থানে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় পশুবাহী ইঞ্জিনচালিত নৌকাটি। এ সময় কয়েকজন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৪ জন পশু ব্যবসায়ী নিখোঁজ হন।পরে নিখোঁজদের উদ্ধার করতে অভিযানে নামে ৭ সদস্যের ডুবুরি দল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ