মোদীকে ‘কুত্তা’ সহ আরও অশ্লীল কথা বলে অসভ্যতা পাকিস্তান সেনাবাহিনীর [ভিডিও]


ভিডিওটি পোস্ট করেছে Pak Armed Forces. তাদের পোস্ট করা সেই ভিডিওতে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করে হামলার হুঁশিয়ারি দিয়েছে৷ ভাইরাল হয়েছে সেই ভিডিও৷ শুধু হামলার হুমকি দেওয়াই নয় সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা প্রয়োগ করা হয়েছে৷
ভিডিওটি যেহেতু Pak Armed Forces এর ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে, স্বাভাবিকভাবে তার দায়িত্ব বর্তায় পাক সেনার৷ যদিও এ ব্যাপারে পাক সেনা নীরব৷
ভিডিও পোস্টের লড়াইয়ে মাঝে মধ্যেই পরস্পরকে হুমকি দেওয়া হয়৷ কিন্তু কোনও ভারতীয় এমন অশ্লীল বাক্য প্রয়োগ করে কখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আক্রমণ করেনি৷ ফলে পাক সেনার ফেসবুক পেজ ঘিরে বিতর্ক বাড়ছে৷
কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের লাগাতার উস্কানি দেওয়া, ছায়া যুদ্ধ চালানোর কৌশল, নাশকতা ছড়ানো সবেতেই পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক স্তরে স্পষ্ট হয়েছে৷
Pak Armed Forces যে ভিডিও পোস্ট করেছে তাতে হুমকিদাতারা ভারত পাকিস্তানের মধ্যে বিভিন্ন সংঘর্ষের প্রসঙ্গ টেনে চরম বদলা নেওয়া হবে বলে জানিয়েছে৷ যদিও তারা ’৭১ সালের যুদ্ধ, কারগিল যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













