বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ময়মনসিংহঃ অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশুটি জীবিত উদ্ধার !

এম.এ.খালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় শাহরুখ নামের নয় বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মাঝে শিশুটিকে জীবিত উদ্ধার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডিবি ও থানা পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অপহরণকারী অবস্থান সনাক্ত করে ছদ্মবেশে অপহরণকারী আলামিন (৪০) কে ধোবাউড়া থানার গোয়াতলায় নামকস্থান সন্ধ্যা ৭টার সময় গ্রেফতার করে এবং অপহরণকারীর হেফাজত থেকে অপহৃত শিশু শাহরুখকে উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার রাত ৯টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস.এম নিয়াজী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, ডিবির ওসি ইমারত হোসেন গাজী, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল আলম খান, জেলা ডিবির এস.আই পরিমল চন্দ্র ও তৎসঙ্গীয় ফোর্সসমূহ, অপহরণকারী আসামী ও উদ্ধারকৃত শিশু শাহরুখ।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তেরগাঁও-এর দিন মজুর আঃ কাদির (৪৫) এর শিশুপুত্র শাহরুখ খান(বয়স ৯বছর। গত ১৫ ফেব্রুয়ারি ,বাড়ী হতে আরবী পড়ার জন্য মক্তবে যায় এবং মক্তব থেকে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার সময়.শিশুর পিতার নিকট সকাল ১০টায় মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারী জানায়- শিশু শাহরুখ’কে, সে অপহরণ করেছে। অপহৃত শিশু শাহরুখ’কে ফেরত পেতে হলে ,এক লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে।ভিকটিমের অভিভাবকগন পরবর্তীতে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানিয়ে একটি সাধারণ ডায়রী করে।

অপহরণকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নাম আলামিন (৪০) পিতা-আঃ হেলিম সাং-বালিয়াহাটি থানা-ঈশ্বরগঞ্জ জেলা-ময়মনসিংহ এবং ভিকটিমের পিতার দুঃসর্ম্পকের মামাতো ভাই। এই ব্যাপারে আটক অপরহণকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি