বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিবিসি বাংলার প্রতিবেদন

যৌন মিলনের মাধ্যমে জিকা ছড়ানোর প্রমাণ বাড়ছে

জিকা ভাইরাসের সাথে যৌন সম্পর্ক ও গর্ভধারণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া আগের নির্দেশনাটি পরিবর্তন করা হয়েছে। জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোনও দেশ ভ্রমণ করে আসা ব্যক্তিদেরকে পুরোপুরি ছয় মাস পর্যন্ত অনিরাপদ যৌন সম্পর্ক থেকে বিরত থাকা ও গর্ভধারণ না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে সংস্থাটির নির্দেশনায় এই সময়সীমা নির্ধারিত ছিল আট সপ্তাহের জন্য। প্রাদুর্ভাব রয়েছে এমন দেশ থেকে ফিরে আসার পর জিকা ভাইরাসে আক্রান্ত কিংবা আক্রান্ত নন এমন সব ব্যক্তিকে এই নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। টরেন্টো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আইজ্যাক বোগশ সম্প্রতি জিকা ভাইরাসের সংক্রমণ কি ভাবে হয় তা নিয়ে গবেষণা করেছেন।

মিস্টার বোগশ বলেছেন, সাধারণ হিসেবে এটি মশার মাধ্যমে ছড়ায় এবং আসল প্রতিরোধই হলো মশার কামড় এড়িয়ে চলা এবং এর বিস্তার রোধ করা। কিন্তু এটাও ঠিক যে রোগটি যৌন বাহিত রোগের মধ্যেও পরে। তাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা নিশ্চিত করা যে, প্রাদুর্ভাব রয়েছে সেই সব দেশে যারা গর্ভধারণ করতে চায় তাদের তা থেকে বিরত থাকতে হবে। ব্রাজিলে সম্প্রতি এর ভয়াবহ প্রাদুর্ভাবের পর রোগটি গুরুত্ব পেতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যৌন মিলনের মাধ্যমে জিকা ছড়ানোর প্রমাণ দিন দিন বাড়ছে। সংস্থাটির হিসাব অনুযায়ী অন্তত ১১টি দেশে অনিরাপদ যৌন সংসর্গের মাধ্যমে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আর ৬০টিরও বেশি দেশ ও আশেপাশের অঞ্চলে মশার মাধ্যমে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। সম্প্রতি সিঙ্গাপুরে ১৯ জন বাংলাদেশী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সে দেশে বাংলাদেশি হাই কমিশন। গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে বিকৃত ও ছোট মাথা নিয়ে জন্ম নিতে পারে শিশু। এসব শিশুর বুদ্ধিমত্তার ঘাটতি থাকে, শারীরিক বৃদ্ধি কম হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। জিকার লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, ফুসকুড়ি হওয়া এবং সন্ধিস্থলে ও মাংসপেশিতে ব্যথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি