রাজবাড়ীতে নৌকাডুবি, ৫ যাত্রী নিখোঁজ
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া বাজার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনাস্থল থেকে জানান, সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়িয়া বাজার থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সাদারচর এলাকায় যাচ্ছিল। বাজারের ব্রিজের কাছে এলে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে ওপরে উঠলেও পাঁচ যাত্রী নিখোঁজ থাকে।
ওসি আরো জানান, স্থানীয়দের সহায়তা নিয়ে নিখোঁজদের খোঁজা হচ্ছে। খুলনা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের কাছে জরুরিভাবে নিখোঁজ পাঁচ যাত্রী উদ্ধারের জন্য ডুবুরি চাওয়া হয়েছে। রাত ৮টা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













