শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাইকেলে পণ্য বিক্রি করে সংসার চালায় হাসেম

নগরীতে এমন কোনো সড়ক খুঁজে পাওয়া যাবে না, যেখানে ভাসমান দোকান নেই। কি জিইস মোড়, কি নিউমার্কেট, কি আন্দরকিল্লাহ সবখানেই সড়কের অর্ধেকটা জুড়ে ভাসমান দোকানদারদের দখলে। বিক্রি করতে দেখা যায় প্যান্ট শার্ট, জুতা ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি বিভিন্ন কাঁচামালও। ফলে যে জায়গায় যেতে ২০-৩০ মিনিট সময় খরচ হওয়ার কথা সেখানে লাগছে পাক্কা ঘণ্টা-দেড়েক।

কিন্তু শুক্রবার দেখা গেল অন্য রকম এক ফেরিওয়ালা। যিনি কোনো সড়কে বসে বিক্রি করা এসব ভাসমান দোকানদারের মত না। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন সাইকেলে করেই। কি আশ্চর্য্য হলেন! কেমনে সম্ভব দুই চাকার সাইকেলে করে টিনের বাটি,পাতিলা, বালতি ও চামচসহ প্লাস্টিকের লন্ড্রি বাস্কেট, বালতি, স্টোরেজ বক্স, হটপট, ড্রাম, কনটেইনার এরকম পাঁচ শতাধিক জিনিসপত্র বিক্রি করতে।

হুম,ওইটাই সত্য! মো.আবুল হাসেম নামে এক ব্যক্তি বাই সাইকেলে ফেরি করে বেড়াই চট্টগ্রাম শহরের অলিতে-গলিতে। যেখানে প্রতিদিন ফুতপাট দখলে মহাৎসব চলছে সেখানে এরকম ফেরিওয়ালা সত্যিই একজন আদর্শ। যিনি নিজের অর্থে বাইসাইকেল কিনে নানাবিধ এ্যালুমিনিয়ামের গৃস্থলী সামগ্রী ও প্লাস্টিকের পণ্য বিক্রি করছেন।

নগরীর মুরাদপুরে তার সাথে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানান, পরিবারে তিনিসহ পাঁচ সদস্য। এর মধ্যে দুইটা মেয়ে ও এক ছেলে, তারা সবাই পড়াশুনে করছেন। আগে রিকশা চালাতেন কিন্তু ওই পেশা ছেড়ে দিয়ে এ পেশায় গত এক বছর ধরে আছেন। ভালো আয়ও হচ্ছে বলে জানান তিনি।

এভাবে দুই চাকার সাইকেলে ফেরি করে বিক্রির চিন্তা কিভাবে আসল জানতে চাইলে তিনি বলেন, `প্রথমে ভ্যানে করে ভাসমান দোকান দিতে চেয়েছিলাম। কিন্তু রিকশা চালানোর সময় প্রায় যাত্রীরা জ্যামে পড়লে সড়কের উপর ভাসমান দোকানদারদের গালি দিত। আমারও ব্যক্তিগতভাবে জ্যামে পড়লে তাদের উপর রাগ হতো। তাই ওইভাবে বিক্রির চিন্তা বাদ দিয়ে এভাবে বিক্রির চিন্তা মাথায় আসে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত