শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রেলসেতুতে বাঁশ ব্যবহারে ঝুঁকি নেই: রেল মন্ত্রণালয়

রেললাইন ও রেলসেতুতে বাঁশের ব্যবহারে কোনো ধরনের দুর্ঘনার আশঙ্কা নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে রেলওয়ে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে আজ সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সেতুতে বাঁশ ব্যবহার করার হয়েছে- এমন বেশ কিছু প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে সারা দেশেই সমালোচনার ঝড় উঠে।

এই আলোচনার মধ্যেই আজ রেলওয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি এলো।

এতে বলা হয়েছে, ‘রেলসেতুতে বাঁশের ফালি/চেরাই কাঠ ব্যবহারের ফলে কোনো রকমের দুর্ঘটনা ঘটার অবকাশ নেই মর্মে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ হতে দেশের আপামর জনসাধারণকে আশ্বস্ত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অতি সম্প্রতি বেশ কয়েকটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে বাঁশ ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের সেতুসমূহ রক্ষণাবেক্ষণের বিষয়ে সংবাদ/প্রতিবেদন প্রকাশিত/প্রচারিত হয়, যা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি গোচরীভূত হয়েছে। রেলসেতুতে বিদ্যমান সেতু স্লিপার, ফিটিংস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদির সমন্বিত কারিগরি বিষয় বিবেচনা না করে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রকাশিত/প্রচারিত সংবাদ/প্রতিবেদন বস্তুনিষ্ঠ হয় না। এ ধরনের সংবাদ/প্রতিবেদন প্রকাশ/প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।’

রেলওয়ে মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘দেশের রেল ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের উপর ন্যস্ত আছে। বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ রেলওয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। রেল সেতুসমূহ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ রেলওয়ের ওয়ে অ্যান্ড ওয়ার্কস ম্যানুয়াল দ্বারা নিয়ন্ত্রিত।’

‘রেলসেতুর উপর স্থাপিত কাঠের স্লিপার যাতে একত্রে জমা হতে না পারে, সে লক্ষ্যে কোনো কোনো রেলসেতুতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে বহুকাল হতে স্থানীয়ভাবে বাঁশের ফালি/চেরাই কাঠ ইত্যাদি ব্যবহার করা হচ্ছে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ