বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে কুকুরের কামড়ে ২০ জন হাসপাতালে

শরীয়তপুরে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে শরীয়তপুর পৌরসভার বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে রুহুল আমিন (৪), হাবিব(৫), নিঝুম(৪) ও ফারুক(৩) শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীয়তপুর পৌরসভার আংগারিয়া-রাজগঞ্জ সড়কের বড়াইল গ্রাম থেকে হটাৎ করে একটি পাগলা কুকুর স্বর্ণঘোষ দীঘির পাড় এলাকায় রাস্তার উপরে মানুষ দেখেই কামড়াতে শুরু করে। এ সময় রাস্তায় থাকা শিশুসহ ১১ জন আহত হয়। অন্যদিকে, শরীয়তপুর পৌরসভার হাজরাসাড় ও চরপালং গ্রামে একই কুকুরের কামড়ে আরও নয়জন আহত হয়।

আহত রুহুল আমিনের পিতা আব্দুল রব তালুকদার বলেন, এলাকায় কুকুর অনেক বেড়ে যাওয়ায় আমরা অনেক আতঙ্কে থাকি। আজ একটি পাগলা কুকুরের কামড়ে আমার সন্তানসহ ১৫/২০ জন আহত হয়েছে। কোমলমতি শিশুরা কুকুরের আতঙ্কে স্কুলে যেতে চায় না। আমারা হাসপাতাল থেকে ভ্যাকসিন না পাওয়ায় বাইরে থেকে কিনে এনেছি।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্মরত ডাক্তার রাজিব সংকর বলেন, বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে ২০জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে চলে গেছে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে এনে তাদের ভ্যাকসিন দেওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত