বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শশুর বাড়িতে হাসেঁর দাওয়াত, অতঃপর বন্ধুকে গলা কেটে হত্যা চেষ্টা

তজুমদ্দিনে শশুর বাড়িতে হাসেঁর দাওয়াত, অবশেষে বন্ধুকে গলা কেটে হত্যা চেষ্টা। ভোলার তজুমদ্দিনে শশুড় বাড়িতে বন্ধুকে বেড়ানোর কথা বলে এনে রাতে গলা কেটে হত্যার চেষ্টা করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ আহত ব্যাক্তিকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সফিউল্যাহ চৌকিদারের জামাতা ভোলার ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ রাজিব ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে মোঃ রিপন (৩০) কে শশুড় বাড়িতে হাসঁ খাওয়ার দাওয়াত দিয়ে বেড়ানোর কথা বলে তজুমদ্দিন নিয়ে আসেন।

রাত প্রায় ১০টার দিকে কেয়ামুল্যা রেডক্রিসেন্ট সঃ প্রাঃ বিদ্যালয়ের কাছে রাস্তায় মোঃ রাজিব ছুরি দিয়ে রিপনের গলা ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে পাশের খালে কচুরির মধ্যে ফেলে দিয়ে চলে যায়।

বুধবার সকালে স্থানীয়রা রিপনকে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ আহত ব্যাক্তিকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করলে পরে তাকে ভোলা সদরে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে ডাঃ সৈয়দ ইফতেখার জানান, আহত ব্যাক্তির মাথা ও গলায় মারাত্মকভাবে জখম হয়েছে। রোগী এখনো আশঙ্কামুক্ত নয়।

রিপনের চাচা সোহেল জানান, রিপনকে হত্যা করার উদ্দেশ্যেই তার সাথে বন্ধুত্বের ফাঁদ পাতা হয়েছে। প্রায় দুই বছর আগে রাজিবের ছোট ভাই রানার সাথে আহত রিপনের ছোট ভাই শিপনের মারামারির ঘটনার প্রতিশোধ বা অন্যকারো ইঙ্গিতে এই ঘটনা হতে পারে।

ঘটনাস্থলের পাশের বাড়ীর আবুল কালাম জানান, মৃত ভেবেই পাশের খালে ফেলে দেয়া হয়েছে, হামলাকারী চিহ্নিত না হলে এই এলাকার নিরিহ মানুষকে হয়রানি করা হতো।

তজুমদ্দিন থানার ওসি একেএম শাহিন মন্ডল জানান, বাদি পক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত