সাতক্ষীরায় ৭ ট্রলারসহ ২০ জেলে অপহৃত
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন সাতক্ষীরার মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত এলাকা থেকে সাতটি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের কাছে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
আজ বুধবার ভোরে ওই সাতজনকে অপহরণ করে দস্যুরা।
জেলে-মহাজন সূত্রে জানা যায়, ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় অতর্কিতে হামলা ও লুটপাট চালায় দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। দস্যুরা হামলা চালিয়ে প্রায় অর্ধশত ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ নিয়ে গেছে। এ সময় সাতটি মাছ ধরার ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
জেলে সূত্র আরো জানায়, দস্যুরা যে সাতটি ট্রলার নিয়ে গেছে, তার মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার উলুবুনিয়ার কামরুল গাজীর একটি ও শ্রীফলতলার ফরহাদের একটি ট্রলার রয়েছে। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার বোয়াইল ও চুকনগর এলাকায়।
জেলে অপহরণের বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী জানান, খবর পাওয়ামাত্রই ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্টগার্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













