সিরাজদিখানে সরস্বতী পুজা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মাসুদ মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখান উপজেলায় গতকাল বুধবার ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের প্রায় ৬শত মন্ডবে সরস্বতি পুজা অনুষ্ঠিত হয়েছে। বালুচর ইউনিয়নে কোন সনাতন (হিন্দু) ধর্মী না থাকায় এ ইউনিয়নে পূজা অনুষ্ঠিত হয় নাই।
সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সাংস্কৃতি ও শুদ্ধতার প্রতীক। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজা অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে চতুর্ভূজা ব্রম্মার মুখ হতে আবির্ভূত শুভ্রবর্না বীণা ধারীণী চন্দ্রের শোভাযুক্তা দেবী হলেন সরস্বতী। সম্প্রদায়গত ধর্মীয় পুজা অনুষ্ঠানের বাইরে সরস্বতী পুজার বিশেষ সামাজিক গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ী ও মন্ডব সমুহে এ পুজা অনুষ্ঠিত হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীরা এবং অভিভাবক যার যার অবস্থান থেকে বিদ্যাদেবীকে আরাধনা করে থাকে। তাই এখানে মিলিত হয় হাজারো নারী পুরুষ।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল সারে চারটা পর্যন্ত চলে বিদ্যাদেবীর অর্চনা। মালখানগর উচ্চ বিদ্যালয়, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান ইউথ এন্ড কালচার্যাল ক্লাব,সিরাজদিখান সাথী সমাজকল্যান সংস্থা, বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজ, মিলেনিয়াম চাইল্ড কিন্ডার গার্টেন, রাজদিয়া মডেল কিন্ডারগার্টেন, মালখানগর কালাচাঁন মন্দির, সন্তোষপাড়ারা রতন মাস্টার ও হরেন্দ্র মাস্টারের বাড়ির পূজায় সর্বাধিক ভক্ত, ছাত্রছাত্রী অঞ্জলী গ্রহণ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













