শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল গুলিবর্ষণ ও বিস্ফোরণ, ২ সেনা আহত

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহলে অভিযানরত সেনাবাহিনী সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলছে।শনিবার দুপুর সোয়া ২টার দিকে এই বিস্ফোরণের পর থেকে তুমুল গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।এসব শব্দ গ্রেনেড বিস্ফোরণের বলে ধারণা করা হচ্ছে ।

বেলা ২টা ১৫ মিনিটে বিকট শব্দে একটি গ্রেনেড বিষ্ফোরণ ঘটে। বেলা ২টা ১৭ মিনিটের দিকে এক সেনা সদস্যকে আহত অবস্থায় বের করে এনে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর ২টা ২৫ মিনিটের দিকে আরেকজন আহত সেনা সদস্যকে বের করে এনে নিয়ে যান মেডিকেল কোরের সদস্যরা । তখনও থেমে থেমে গুলি চলছিলো।

এর আগে দুপুর সাড়ে ১২টার মধ্যে সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’র মাধ্যমে অবরুদ্ধ সবাইকে উদ্ধার করা হয়।

শুক্রবার দিনভর পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা সাড়া না দিয়ে গ্রেনেড ছুড়ে মারে।

এরপর আজ শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয়। প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যেই এ অভিযান চলছে।

অভিযান সূত্রে জানা গেছে, আতিয়া মহলের দ্বিতীয় থেকে পাঁচতলা পর্যন্ত বসবাসকারী ২৮টি পরিবারের ৬৯ জন সদস্যকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এরপর প্যারা কমান্ডোরা নিচতলায় অবস্থান করা জঙ্গিদের কক্ষ ঘিরে রাখে। তাদের শেষবারের মতো আত্মসমর্পণের আহ্বান জানানো হয়এতে সাড়া না দেয়ার পরই বেলা ২টার দিকে মূল অভিযানে যায় প্যারা কমান্ডোরা।প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এর আগে অভিযানের সমন্বয়কারী সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন দুপুর সাড়ে ১২টার দিকে এসে সাংবাদিক ও অন্যান্য লোকদের নির্ধারিত এক কিলোমিটার থেকে আরও ১শ’ হাত দূরে সরে যেতে বলেন।

এ সময় তিনি বলেন, ‘ভবনের বাসিন্দাদের নিরাপদে উদ্ধারের পর জঙ্গিদের আত্মসমর্পণে আহ্বান জানানো হয়েছে। তারা সাড়া না দিলে প্রয়োজনে ভবন ভেঙে অভিযান পরিচালনা করা হবে’।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ