সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর খোঁজে স্ত্রী, র‌্যাব বলছে ‘গ্রেফতার’

মিরপুর মাজার রোডের ভাঙ্গাওয়াল গলির ছয়তলাবিশিষ্ট ‘কমল প্রভা’ ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ এবং পাশের আজাদ গলির নৈশপ্রহরী সিরাজুল ইসলাম (২৫) র‌্যাব হেফাজতে রয়েছেন। তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে স্বামীর খোঁজে ঘটনাস্থলে হাজির হন সিরাজুলের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, বর্ধনবাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’ ভবনের পাশের আজাদ গলিতে নৈশপ্রহরী হিসেবে তিন মাস ধরে কাজ করছেন সিরাজুল।

তিনি আরও জানান, ঘটনার দিন সোমবার রাত ১১টা থেকে নিয়মানুযায়ী দায়িত্ব পালন শুরু করেন তিনি। র‌্যাবের অভিযানের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে স্বামীর মোবাইলে ফোন দিয়ে বন্ধ পান নাজমা। এরপর থেকে তিনি নিখোঁজ।

নাজমা জানান, সিরাজুল আগে গাউসিয়া এলাকায় একটি সুতার মিলে কাজ করতেন। তিন মাস আগে আজাদ গলিতে নৈশপ্রহরীর চাকরি পাওয়ার পর তাদের (স্ত্রী ও সন্তান) এখানে নিয়ে আসেন। তারা বর্ধনবাড়ি এলাকাতেই থাকেন।

মেয়েকে কোলে নিয়ে উদ্বিগ্ন নাজমা বলেন, ‘গত সোমবার রাত থেকে তার (স্বামী সিরাজুল) কোনো খোঁজ নাই। আমি র‌্যাবের কাছে গেছি, তারা বলছে, আছে। কিন্তু কই আছে, কিছু বলে না। আজ (বৃহস্পতিবার) সকালে থানায় গেছি জিডি করতে, কিন্তু পুলিশ জিডি নেয় নাই।’

সিরাজুল ইসলামের ছবি দেখিয়ে তার দুলাভাই চাঁন মিয়া বলেন, ‘সিরাজুল নাইট গার্ডের চাকরি করত, তার কী দোষ? তারে যদি ধইরা থাকে, তাহলে কেন ছাড়ে না?’

নৈশপ্রহরী সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তার আনোয়ার হোসেন (৫) ও আরিফা (১) নামে দুই সন্তান রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত