১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার


১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে জেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী তিনটি নৌকা ডুবে এই ১৬ জনের মৃত্যু হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী তিনটি নৌকা সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে জোয়ারের পানিতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকতে লাশ ভাসতে থাকে। স্থানীয় লোকজন লাশগুলো ভাসতে দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় লোকজন সাগরে ভাসতে থাকা ১৬টি মৃতদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। মৃতদেহের মধ্যে শিশু ও নারী রয়েছে। বিষয়টি বিজিবি, কোস্টগার্ড ও পুলিশকে অবহিত করা হয়েছে।
টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন জানান, পুলিশের একটি দল শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর বলা যাবে।
টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি; তবে বিস্তারিত পরে জানানো হবে। একটু সময় দিতে হবে।
উল্লেখ্য, বুধবার সকালে একটি নৌকা ডুবির ঘটনায় টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার চারজনের মধ্যে দুজন নারী ও দুইজন শিশু।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













