শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘১ কোটি ৩০ লাখ মায়ের মোবাইলে টাকা পাঠিয়ে দেয়া হবে’

শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রাথমিকস্তরে যেন কোনো ছাত্রছাত্রী শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই জন্যে সরকার মায়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টায় গণভবনে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মায়েদের উপবৃত্তি বিতরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আজকের শিশুদের হাতেই থাকবে আসছে দিনের নেতৃত্ব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতহাস সম্পর্কে সচেতন করতে হবে। মায়েদের এই দায়িত্ব নিতে হবে। কারণ সন্তান প্রথম শিক্ষা নেয় পরিবার থেকেই।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠে সেই জন্য মায়েদের ভূমিকা রাখতে হবে। তাই প্রাথমিকস্তর থেকেই তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

শেখ হাসিনা আরো বলেন, শিশুদের পড়ালেখায় আগ্রহী করে তুলতে দেশের ১কোটি ৩০ লাখ মায়েদের হাতে উপবৃত্তি তুলে দিচ্ছে সরকার। মোবাইলের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়া তাদের হাতে এই টাকা পৌঁছে যাবে। দেশ ডিজিটাল হওয়ায় এটি সম্ভব হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ