বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের নির্দেশ সুপ্রিম কোর্টের

২৬ সপ্তাহের ভ্রূণের গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার এক মামলার পরিপ্রেক্ষিতে যুগান্তকারী রায় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের৷শীর্ষ আদালতের রায়ে স্বস্তিতে কলকাতার মহিলা৷

ভ্রূণটির শারীরিক অবস্থা স্বাভাবিক নয়৷জন্ম হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হবে ওই সন্তানের৷ চিকিৎসকদের এই পরামর্শ শোনার পর গর্ভপাতের জন্য মানসিক প্রস্তুতি নেন কলকাতার এক মহিলা৷

তবে ২৫ সপ্তাহ পেরিয়ে যাওয়ায় বাধা হয়ে দাঁড়ায় আইন৷ শেষ পর্যন্ত গর্ভপাতের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি৷ গত ২৩ তারিখ শুনানি চলাকালীন বিষয়টি বিবেচনা করে দেখা উচিত বলে মন্তব্য করে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এম খানউইল্কারের ডিভিশন বেঞ্চ৷

এরপর সোমবার ছিল মামলাটির পরবর্তী শুনানি৷ সেখানেই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে গর্ভপাতের আবেদনটি মঞ্জুর করে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে বাকি পদক্ষেপ নেওয়ার জন্য ওই মহিলাকে অনুমতি দেয়৷

একই সঙ্গে গত ২৩ তারিখ সাত চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠনের করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালের সাত চিকিৎসকের ওই বোর্ড গত ২৯ তারিখ শীর্ষ আদালতকে রিপোর্ট পেশ করে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই এদিন এই যুগান্তকারী রায় আদালতের৷

প্রসঙ্গত ১৯৭০ এ তৈরি হওয়া গর্ভপাত আইন অনুযায়ী ভ্রূণের ২০ সপ্তাহ পেরিয়ে গেলে গর্ভপাত কোনোভাবেই করা যায় না৷ পশ্চিমবঙ্গের এই আইনেই বিপাকে পড়েছিলেন গর্ভবতী ওই মহিলা৷ তবে শীর্ষ আদালতের এদিনের রায়ে স্বস্তি দিল কলকাতার ওই মহিলাকে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প