স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল


ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে বলে জানা যায় ।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন ব্যাপারটা সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেন ।
তিনি জানান, মধ্যরাত থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। ভোরে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা থাকার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকালে কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













