বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদপুরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সমর্থকদের হামলা

স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুতে হাঁটার প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ঝাড়ু মিছিল বের করে আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি পক্ষ। এতে হামলা চালায় চেয়ারম্যান সমর্থকেরা। ওই সময় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আজ বেলা ১১টায় শুরু হওয়া ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা। এ সময় বর্তমান চেয়ারম্যান-সমর্থিত লোকজন মিছিলে হামলা চালায়। এতে উপজেলা সদর আলগী বাজার এলাকায় বেশ কিছু সময় ধরে উত্তেজনা দেখা যায়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় আহত হয় পাঁচজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্কুলশিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন। এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত