শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সাহেব বাসার বাইরে গেলে আমাকে বাথরুমে তালা দিয়া রাখে’

নাম শামীম। বয়স ছয় কি সাত হবে। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বাবা নেই, মা গ্রামেই অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে দিন পাড় করছে।

অভাবী পরিবারের এই শিশুটি প্রায় ছয়মাস আগে গ্রামের এক লোকের মাধ্যমে গুলশান একনম্বরের `সাহেব’ বাড়িতে গৃহকর্মীর কাজে যোগ দেয়। এরপরই কারণে-অকারণে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতন।

রোববার দুপুরে আহত অবস্থায় গুলশান লেকের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে নির্যাতিত শামীমকে গুলশান থানায় পৌছে দেয়।

নির্যাতিত শিশুটি ব্যাথা কাতরাতে কাতরাতে জানায়, আজ দুপুরে সাহেবের মোজা ঠিক মতো না ধোয়ার অপরাধে তার উপর শুরু হয় অকথ্য নির্যাতন। প্রথমে বাড়ির কত্রী চড়-থাপড় আর লাথি দেয়। পরে সাহেবও এগিয়ে এসে হাতের ছড়ি দিয়ে পেটাতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে সে দৌড় দিলে বাসার দারোয়ান তাকে আটকানোর চেষ্টা করে। তবে কোনোরকম বাড়ির গেইট টপকে পালিয়ে আসে।

শামীম জানায়, সাহেবের নাম মোস্তাক, আন্টির নাম মিনারা। অান্টি একটা স্কুলে পড়ায়। এর বেশি কিছু বলতে পারেনি শামীম।

যে বাড়িতে কাজ করত, সেটার ঠিকানাও বলতে পারেনি শিশুটি। শুধু সাহেব আর আন্টির বর্বর নির্যাতনের ক্ষতগুলো দেখিয়ে বলে, কুনুমতে জান লই পালাই আইছি।

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে শিশুটি আরও জানায়, সাহেব আর আন্টি নিজেরা খালি ঝগড়া করে আর আমাকে আইস্যা মারে। একটা গ্লাস ভেঙ্গে ফেলায় আমারে একদিন কোনো খাওনা দেয় নাই। বাসার বাইরে গেলে তারা আমাকে বাসার বাথরুমে তালা দিয়া রাখে।

নিজের বুকের ক্ষত দেখিয়ে শামীম বলে, কয়দিন আগে চুলায় পরোটা একটু পুড়ে যাওয়ায় আন্টি প্রথমে আমারে রুটি বানানোর বেলুন দিয়া মারছে, পরে খুনতি গরম করে বুকে ছ্যাকা দিছে।

এ বিষয়ে গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নির্যাতিত শিশুটি পুলিশের হেফাজতে আছে। তার কাছ থেকে নির্যাতনকারীদের সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে। শিশুটির অভিভাবকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত