রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিঃস্বার্থ সেবাপরায়নতার অনন্য এক দৃষ্টান্ত মনু মিয়া

কারো মৃত্যুর সংবাদ পেলেই খুন্তি, কোদাল, ছুরি, দা, করাত ছেনাসহ নানান যন্ত্রপাতি নিয়ে ছুটে চলেন মৃত ব্যক্তির শেষ ঠিকানা সাজিয়ে দেন মনু মিয়া।

জীবনের দীর্ঘ ৬৪ বছরের ৪০টি বছরই পার করেছেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা কবর খননের কাজে। কোন বিনিময় না গ্রহণ করে ২হাজার ৫৬৫ টি কবর খনন করেছেন জীবনের দীর্ঘ ৬৪ বছরে। ব্যতিক্রমী এ কাজের মাধ্যমে মনু মিয়া মানুষের প্রতি নিঃস্বার্থ সেবাপরায়নতার অনন্য এক দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছেন।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে এক কৃষক পরিবারে জন্ম মনু মিয়ার। ছোট বেলা থেকেই স্থানীয় আত্মীয় স্বজনের সাথে কবর খননের কাজ করতেন। ব্যাপক আগ্রহ থাকার কারনে এ কাজকেই তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। একজন দক্ষ কবর খননকারী হিসাবে তার সুনাম রয়েছে ইটনা, মিটামইনসহ পার্শ্ববর্তী এলাকায়।

নিজ খরচে মজবুত টেকসই ও মজবুত করে খুন্তি, কোদাল, ছুরি, দা, করাত ছেনাসহ নানান যন্ত্রপাতি তৈরি করেছেন মনু মিয়া। কোন খরচ গ্রহণ করেন না পরিশ্রমী মনু মিয়া। ক্লান্তিহীন মনু মিয়া তার কাজের জন্য পেয়ে চলেছেন মানুষের শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান।

মনু মিয়ার সাথে কথা বলে জানা যায়, তিনি ঢাকার বনানী কবরস্থানসহ দেশের নানা স্থানে কবর খনন করেছেন। এ পর্যন্ত ২ হাজার ৫৬৫ টি কবর খনন করেছেন। কোথাও যদি বেড়াতে গিয়ে মৃত্যুর কথা শুনেছেন তখন সেখানে গিয়েও কবর খননের কাজে সামিল হয়েছেন।

তিনি আরো জানান, শুরুতে স্ত্রী রহিমা বেগম আপত্তি তুললেও এখন সমর্থন দিয়ে চলছেন। সকল মানুষের ভালবাসা পাই ্এঁটাই আমার শান্তি।
মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম জানান, এমনও হয়েছে শরীরে ভীষন জ্বর হাটতে কষ্ট হচ্ছে এমন সময় শুনতে পেয়েছেন একজনের কবর খনন করতে হবে, সাথে সাথে যন্ত্রপাতি নিয়ে অসুস্থ শরীরে কবর খনন করতে ছুটে গেছেন।তিনি আরো জানান আমাদের সন্তানাদী নেই তাই মানুষের আন্তরিকতা ও ভালবাসাই আমাদের সম্পদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত