শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনের আলোয় ছায়ানীড়, রাতের আঁধারে পতিতালয়

রাজশাহী চারঘাট উপজেলার পরিত্যাক্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রে রাতের বেলায় অসামাজিক কার্যকলাপ লিপ্ত হচ্ছে যুব সমাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় আইন শৃঙ্খলা বাহীনি ও প্রসাশন নিরব ভূমিকায়।

উপজেলা সারদা ডিগ্রী কলেজ সংলগ্ন আম গাছের শীতল ছায়া তলে সারদা পরিত্যক্ত উপস্বাস্থ্য কেন্দ্র ভবনটি অবস্থিত। বহু বছর পূর্ব পি ডাব্লিউ ডি ওই ভবনটি বাজেয়াপ্ত ঘোষণা করেন। এবং ওই ভবনের পিছনে নতুন স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়। যেখানে স্থানীয় সাধারন জনগন চিকিৎসা সেবা গ্রহন করে। কিন্তু পুরাতন ভবনে রাতের বেলায় বিভিন্ন মাদক সেবি এবং অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে যুবসমাজ।

এ বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, দিনের বেলায় প্রচন্ড তাপ দাহের কারনে পথচারীসহ আশেপাশের সাধারনরা ওই স্থানে আম গাছের ছায়া তলে বিশ্রাম নিলেও রাতের বেলায় প্রতিছবি ভিন্ন অর্থ প্রকাশ করছে। পরিত্যাক্ত ওই ভবনে বিভিন্ন মাদক সেবকদের নিরাপদ স্থান এবং খন্ডকালীন বা ভ্রাম্যমান পতিতালয়। কলেজ সংলগ্ন একাত্তুর নামের এক মধ্য বয়সি নারী স্থানীয় কিছু অসাধু লোকের সহযোগিতায় ওই স্থানে পতিতালয় পরিচলনা করছে। অাবার কখনও বা তার নিজ বাড়িতে।

বর্তমান উপস্বাস্থ্য কেন্দ্রর কর্মকর্তা মাইমুন খাতুন বলেন, কর্তব্য কালীন সময় ব্যতিত তারা ওই ঘটনার বিষয় বস্তু কিছুই জানেন না, তদুপরি এই কেন্দ্রের নিরাপদ কোন প্রাচির নেই। তবে কোন অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে চারঘাট আ’লীগ সভাপতি ও কলেজ সকমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন এবং কলেজ অধ্যক্ষ আনোয়ারা বেগম ওই বিষয়ে কলেজের আশেপাশের অনেকের অভিযোগের কারনে জানেন। পরিশেষে ওই অভিযুক্ত নারীর বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত