বাড্ডায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ


রাজধানীর বাড্ডায় তানহা নামের পৌনে চার বছরের শিশুকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।
সোমবার বিকালে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানান।
রোববার বিকালে বাড্ডার আদর্শনগরের ৪ নম্বর সড়কের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। পাশবিক নির্যাতনের পর শিশুটিকে পাশের বাড়ির বাথরুমে ফেলে রাখা হয়।
খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু তানহার বাবা মেহেদী হাসান প্রাইভেটকার চালক। মা সুলতানা বেগম গৃহিণী। তারা একমাত্র মেয়ে তানহাকে নিয়ে মধ্যবাড্ডার আদর্শনগর এলাকার মিনহাজ মিয়ার বাড়িতে থাকেন।
এদিকে এ ঘটনায় সোমবার সকালে শিপন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকালে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













