বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তুফান সরকারের বড় ভাই মতিনকেও যুবলীগ থেকে বহিষ্কার

ছাত্রী নির্যাতনকারী তুফান সরকারের বড় ভাই আবদুল মতিন সরকারকে বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এর আগে গত ৩০ জুলাই তার ছোট ভাই তুফান সরকারকেও শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়। তুফান শ্রমিক লীগ বগুড়া শহর কমিটির আহ্বায়ক ছিলেন।

মতিন সরকার বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আর শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বগুড়ায় ছাত্রীকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে ধর্ষণ ও চুল কেটে দেওয়া মামলার আসামি তুফান সরকারের বড় ভাই তিনি। তার আশ্রয়েই তুফান সরকার বগুড়া শহরে বেপরোয়া হয়ে ওঠেন বলে শহরের বাসিন্দারা জানান।

যুবলীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই শ্রমিক লীগ নেতা তুফান সরকার গত ১৭ জুলাই এক কিশোরীকে তার বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

ওই ঘটনার ১০দিন পর তার স্ত্রী আশা এবং বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ওই কিশোরী এবং তার মায়ের মাথা ন্যাড়া করে তাদের নির্যাতন করে।

পরে ওই ঘটনায় কিশোরী মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তুফান সরকার তার স্ত্রী আশা, বড় বোন মার্জিয়া হাসান রুমকিসহ মোট ১১জনকে গ্রেপ্তার করে।

মামলার পর তুফান সরকারকে শ্রমিক লীগ থেকে বহিস্কার করা হয়।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও মাকেসহ ন্যাড়া করার ঘটনায় শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত