রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


রংপুর শহরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ বাস যাত্রী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিও বাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বগড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের সাথে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করা হয়।
রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













