বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মদ-ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র!

আটককৃত বিপুল পরিমান মদ ও ফেনসিডিলের বোতল দিয়ে সোমবার বাংলাদেশের মানচিত্র এঁকেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টর। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্যই এমনটা করা হয়েছে বলে দাবি তাদের। তবে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয়ে যায় নানা সমালোচনা। বিশিষ্টজনেরাও এর কঠোর সমালোচনা করেছেন।

হাসান মেহেদী নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘নতুন আবিষ্কার! ফেনসিডিলের বোতলে বাংলাদেশের মানচিত্র।’

আরেকজন লিখেছেন, ‘চারিদিকে ভারতীয় হাজারো মদের বোতল। মাঝখানে হাজারো ফেনসিডিলের বোতল। ফেনসিডিলের বোতল দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র। দুর থেকে দেখলে মনে হচ্ছে বাংলাদেশ মানেই ফেনসিডিল। এই বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম? অভিনন্দন বাংলাদেশ !!!’

বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস প্রিয়.কমকে বলেন, ‘এটি হল কাণ্ডজ্ঞানের ব্যাপার। যাদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের সংকীর্ণতা রয়েছে তারা এই কাজ করতে পারে। এটা মূল্যবোধের অবক্ষয়। তারা নিজের দায়িত্ব ও কর্তব্য জ্ঞান সম্পর্কে সচেতন না হওয়ার ফলে এ কাজ করতে পেরেছে। নিজের ঐতিহ্য ও সাংস্কৃতিক সমুন্নত রাখতে হয় কীভাবে আমাদের দেশের অনেক বিজ্ঞজনরাই জানেন না। কিন্তু তারাই এখন সমাজে প্রতিষ্ঠিত।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘এটা অনৈতিক কাজ। ফুল ও প্রদীপ দিয়ে মানচিত্র আঁকা যায়। যদিও এ বিষয়ে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। মানচিত্রের প্রতি আমদের শ্রদ্ধা ও ভালবাসা থাকতে হবে। এটা মদ ও ফেনসিডিলের বোতল দিয়ে করা যায় না। এই কাজটা বিজিবি ঠিক করেনি।’

বিজিবি কুষ্টিয়া সেক্টর হেড কোয়ার্টার থেকে ক্যাপ্টেন মামুন বলেন, আমাদের প্রিয় এই দেশে ছোট ছোট আকারে ক্রমশ মাদকদ্রব্য বিস্তার লাভ করছে। আমরা এখনই সচেতন না হলে আস্তে আস্তে সারা দেশে মাদক ছড়িয়ে পড়বে। ঐ বোতলগুলোকে পরে ধ্বংস করা হয়েছে। এভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক ধ্বংস করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত