লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. হোসেন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের দালাল বাজার খোয়া সাগরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া রামগঞ্জ উপজেলার নাগদুম এলাকার বাসিন্দা আলী আহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সিএনজিচালিত আটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, বিষয়টি থানা পুলিশকে কেউ অবহিত করেনি। পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে দেখছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













