বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী পিচ্চি শাহিন নিহত

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে’ রাজবাড়ী জেলার শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম শাহিন ওরফে পিচ্চি শাহিন (৩০) নিহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশের দুই এসআই, এক এএসআই ও এক কনস্টেবল আহত হন।

বুধবার রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত সন্ত্রাসী পিচ্চি শাহিন রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

আহতরা হলেন-রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই নিজাম উদ্দিন (৪৫), এসআই কামাল হোসেন (৩৫), এএসআই হিরণ কুমার বিশ্বাস (৩৮) ও কনস্টেবল শফিকুল ইসলাম (২৪)।

ডিবির এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার তাকে গ্রেপ্তারের পর রাতে অস্ত্র উদ্ধারে সদরের আলীপুর ইউনিয়নে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শাহিনের সন্ত্রাসী বাহিনী পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শাহিন পলানোর চেষ্টা করলে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

আহত অবস্থায় শাহীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার জানান, মৃত অবস্থায় শাহীনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

উল্লেখ্য, পিচ্চি শাহিনের বিরুদ্ধে ৮টি হত্যা, ৪টি অস্ত্র ও ১টি পুলিশের উপর হামলার মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত