বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকার বিয়ের বয়স না কমানোর পক্ষেই সিদ্ধান্ত নিলো

শেষ পর্যন্ত বাংলাদেশে বিয়ের বয়স না কমানোর পক্ষেই সিদ্ধান্ত নিলো সরকার। মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানিয়েছেন, বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই থাকছে। এই আইনে কোন পরিবর্তন করা হচ্ছে না। এর আগে সরকার এটি কমিয়ে ১৬ বছর করার চিন্তাভাবনা করছে- এমন খবরে নারী অধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন, এর ফলে বাল্য বিয়েকেই উৎসাহ যোগানো হবে।

তবে সরকারের মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিবিসি বাংলাকে বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। বিয়ের বয়স ১৮ বছর থেকে কমানো হচ্ছে না। বাংলাদেশে দারিদ্র, নিরাপত্তার অভাব এবং ধর্মীয় রক্ষণশীলতার কারণেই বাল্য বিয়ের হার বেশি বলে ধারণা করা হয়। ১৮ বছরের আগে বিয়ে আইনত নিষিদ্ধ হলেও বাংলাদেশে ৬৪ শতাংশ মেয়েরই এর আগে বিয়ে হয়ে যায়। সরকার অবশ্য দাবি করছে, এই হার দ্রুত কমে আসছে।

মেহের আফরোজ জানিয়েছেন, বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর বহাল থাকলেও এই আইনে একটি ধারা যুক্ত করার কথা তারা ভাবছেন। এর উদ্দেশ্য ১৮ বছর হওয়ার আগেই বাংলাদেশের সমাজে একটি মেয়েকে নিরাপত্তাহীনতা থেকে শুরু করে আরও যেসব সমস্যার মুখে পড়তে হয় সেসবের মোকাবেলা। তিনি বলেন, উন্নত অনেক দেশে বিয়ের বয়স ১৮ বছর হলেও সেখানে সেই বয়সে পৌঁছানোর আগেই অনাকাঙ্খিত গর্ভধারণ থেকে শুরু করে আরও অনেক সমস্যার মুখে পড়তে হয় তাদের।

তবে বাংলাদেশ সরকারও এ ধরণের সমস্যার কথা মাথায় রেখে বিয়ের বয়স কমানোর কথা ভাবছিল কিনা- সে প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী

মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় ‘নারী মৈত্রী’
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা