বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকেছে ট্রাক, নিহত ৫

নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে থাকা মুদি দোকানে ঢুকে পড়েছে। এতে ট্রাকচাপায় দাদা-নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরে ধীরাশ্রম এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

রোববার দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর-চট্টগ্রাম বিশ্বরোডের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোকানী হাসান আলী (৭০) ও তার দৌহিত্র জুবায়ের (৮ মাস) এবং বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৬৫), নার্গিস আক্তার (৩৫) ও জিমি (২)। দোকানের সামনে অপেক্ষমান আশপাশের কয়েকটি পোশাক কারখানার ১২ শ্রমিক আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, চট্টগ্রাম থেকে সিরামিকসের কাঁচামালবাহী কালিয়াকৈরগামী ট্রাকটি ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাচার ওপর স্থাপিত একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি ভেঙে পড়ে যায়। এ সময় দোকানে থাকা হাসান আলী ও তার দৌহিত্র জুবায়ের এবং ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। তবে চালক পালিয়ে গেছেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে আট জনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অবস্থায় এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত