১৪৪ ধারা ভঙ্গ করে এমপির বিরুদ্ধে মিছিল


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ ও কৃষক লীগ একই সময়ে সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আদেশ জারি করা হয়।
সকাল থেকে দলীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নেয়। তবে কৃষক লীগের নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে বেলা ১১টার দিকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দলীয় কার্যালয় এলাকায় আসেন। কার্যালয়ে ঢুকতে না পেরে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন এবং রাস্তার পাশে সাটানো এমপির বেশ কয়েকটি ফেস্টুন-ব্যানার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের দোকান ভাঙচুর করেন। পরে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশ করেন কৃষক লীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













