বন্য হাতির আক্রমণে রামুতে একজন নিহত


বন্য হাতির আক্রমণে পরেশ বড়ুয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন কক্সবাজারের রামু এলাকায়।
বুধবার সকাল ১০টার দিকে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরেশ রামুর রাজারকূল ইউনিয়নের রাংকূট বড়ুয়াপাড়ার মৃত দিনমোহন বড়ুয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিনের বরাত দিয়ে রামু থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, সকালে খেতে কাজ করতে যাচ্ছিলেন পরেশ বড়ুয়া। সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় ৩-৪টি হাতি তার ওপর হামলা করে। এ সময় ঘটনাস্থলেই পরেশ বড়ুয়া নিহত হন। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













