কবর খুঁড়ে কঙ্কাল চুরি


জেলার সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
সোমবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
কবরস্থান সংলগ্ন মসজিদের ইমাম মো. হাফিজুল ইসলাম জানান, সকালে মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোদাই অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে অবহিত করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে সংশ্লিষ্ট সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. জয়গুন বেগম দ্য রিপোর্টকে জানান, কবরগুলোর এক প্রান্তের বাঁশের ছাউনি তুলে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এলাকার ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডল জানান, ওই কবরস্থানের একাধিক কবর থেকে আগে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করা হয়েছিল। তবে কে বা কারা এ কাজটি করছে তা জানা যায়নি।


এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













