এবার স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত


কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বাইটকামারী গ্রামের ১৮ বছরের কলেজ পড়ুয়া মেয়ে মনোয়ারা খাতুন মামার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কোনও ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় মেয়ে চলে যেতে পারে এমন ধারণায় বাবা হযরত আলী ও মা মরিয়ম বেগমের মধ্যে বুধবার সকালে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হযরত আলী উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী মরিয়ম বেগমের গলায় কোপ মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় হযরত আলীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













