সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিচারের আশা ক্রমশ সংকুচিত হচ্ছে: অভিজিতের বাবা

মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যার এক বছর অতিক্রান্ত হলেও খুনীদের গ্রেফতার করতে না পারায় ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ের মধ্য রয়েছেন বাবা অধ্যাপক অজয় রায়। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন ক্ষতিগ্রস্ত পিতা হিসেবে বিচার নিয়ে তার আশার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে।

২০১৫ সালের এই দিনে সন্ধ্যায় একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসী হামলায় খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক প্রকৌশলী অভিজিৎ রায়। এসময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা সন্ত্রাসীর চাপাতির আঘাতে আঙুল হারান।

গত এক বছর ধরে ছেলের হত্যাকাণ্ডের বিচার চেয়ে অভিজিৎ রায়ের বাবা এখন ক্লান্ত। ছেলের হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি কতটুকু হয়েছে সেটি জানতে তিনি বারবার গিয়েছেন গোয়েন্দা অফিসে। কিন্তু বিচার নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো উত্তর পাননি অজয় রায়।

ছেলে হত্যার বিচার নিয়ে প্রশ্ন রেখে অভিজিতের বাবা বলেন, ‘সত্যিই কি আমি অভিজিৎ হত্যার বিচার পাবো? আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠছে, এটা বিপদজনক।’

অভিজিং হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হবার পেছনে দুটো কারণের কথা উল্লেখ করেছেন অজয় রায়। তার মতে, হয়তো তদন্তের বিষয়ে তদন্তকারীদের অনীহা রয়েছে, নতুবা তদন্ত কাজে তারা অদক্ষ।

এদিকে এক বছর পার হলেও এখনো তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সহায়তা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। অভিজিৎ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সরকারের দিক থেকেও আশার বানী শোনানো হচ্ছে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, অভিজিৎসহ অন্যান্য ব্লগার, প্রকাশক হত্যাকারীদের বিচারের বিষয়ে সরকার বদ্ধপরিকর। কিন্তু এতে ‘খানিকটা সময় লাগাছে’ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘অভিজিৎ হত্যাকারীরা রেহাই পাবে না। কারণ এ ধরনের চোরাগোপ্তা হামলাকারীদের বিভিন্ন সময় সনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা