মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশে আইনের শাসন নেই: খসরু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে। এখানে কোনো আইনের শাসন নেই। দেশের মানুষের নিরাপত্তা নেই। গুম, খুনে দেশ ভরে গেছে, দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্ত হতে চাইছে, কিন্তু পারছে না।

শুক্রবার রাত আটটায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ থেকে নবনির্বাচিত নেতাদের সাথে মেহেদিবাগের বাসভবনে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বৈজ্ঞানিক উপায়ে সূক্ষ্মকৌশলের মাধ্যমে নির্বাচনের একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পে নমিনেশন জনা, ভোটের তারিখ, ভোট গ্রহণ সবই বাইরে থেকে সুষ্ঠু দেখানোর একটি প্রক্রিয়া দেখানো হয়। এমনকি নির্বাচনও হয় কিন্তু নির্বাচিত হয় না। আওয়ামী লীগ যাদের মনোনীত করে, তাদের বিজয়ী দেখানো হয়। আওয়ামী লীগের অবৈধ সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারা এমন অবস্থা সৃষ্টি করেছে জনগণ যেন আস্তে আস্তে নির্বাচন ভুলে যায়। এই বৈরী অবস্থার মধ্যেও চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের বিজয় কিছুটা হলেও সুখের।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও সংবর্ধনা জানান।

মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম ও সহ-সভাপতি আবু সুফিয়ান।

বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এইচএস আবুল হাসান, মফিজুল হক ভূঁইয়া, সেকান্দর বাদশা, নির্বাচিত অর্থ-সম্পাদক মোহাম্মদ সাইফুউদ্দিন মানিক, পাঠাগার সম্পাদক ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান সালেহীন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত