চট্টগ্রামে দেয়ালচাপায় ৫ শিশু আহত
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় ধসে পড়া পুরনো দেয়ালের নিচে চাপা পড়ে ৫ শিশু আহত হয়েছে।
রবিবার বেলা পৌনে একটার দিকে গোলাপ সিংহ লেইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর।
আহতরা হল মেহেদী (৯), রিয়াদ (৭), সজীব (৬) ও আরিফকে (৪) ও ইয়াসিন (১৫)। এদের মধ্যে প্রথম ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ইয়াসিনকেক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আলী আকবর আরও জানান, দেয়ালটির এক পাশে খালি জায়গায় একটি নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ হচ্ছে। দেয়ালটির অন্য পাশে ওই সব শিশুরা খেলা করছিল। এক পর্যায়ে দেয়ালটির কিছু অংশ ধসে পড়লে তার নিচে ওই ৫ শিশু পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













