কুমিল্লায় এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
কুমিল্লার মনোহরগঞ্জে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে রাজের গোরস্থানে ওই শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভুট্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
ওসি বিপুল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ নিয়ে গত ৪ দিনে কুমিল্লায় ৪টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সদর দক্ষিণের ঢুলীপাড়ায় দুই শিশু, রবিবার লাকসামের চুনাতি গ্রামে একটি এবং মঙ্গলবার সর্বশেষ মনোহরগঞ্জ বাজার থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













