ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার


লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ওই ছাত্রীর বাবা আজ বুধবার সকালে বাদী হয়ে শিক্ষককে আসামি করে মামলা করেন। ওই শিক্ষককে গতকাল মঙ্গলবার আটকের পর আজ এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ মিললে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রামগতি থানার পুলিশ জানায়, মেয়েটি ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গেলে এ ঘটনা ঘটে। পরে ছাত্রীর মা তাকে উদ্ধার করে রামগতি থানার পুলিশকে জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













