শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে বুথ লুটের ট্রাঙ্ক ময়মনসিংহে উদ্ধার!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি পুকুরে দুইটি খালি ট্রাংক উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে একটি বেসরকারি ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ লুটের সঙ্গে ট্রাঙ্ক দুটির সম্পর্ক আছে বলে ধারণা করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী কড়ইতলা নামক গ্রামে মামুন নামের এক ব্যবসায়ীর পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায় ওই দুটি ট্রাঙ্ক। ভোরের দিকে পুলিশ তা উদ্ধার করে।

পুলিশ জানায়, গ্রামের বাসিন্দা হাফেজ ইউসুফ আলী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মামুনের পুকুরে দুটি বস্তু ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসীকে জানান। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। ফুলবাড়ীয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম পুকুর থেকে ট্রাঙ্ক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ীয়া থানা থেকে জানানো হয়, ট্রাঙ্কের ভেতর থেকে ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম শপিং কার্ড নাম্বার ০১২ ০১৮৯ ২৪১২ যার হিসাব নং-১৮২১০৩১২১৪৩৮ উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে কোটি টাকা লুটের ঘটনার সেই ট্রাঙ্ক দুটি ব্যবহৃত হতে পারে। কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে শনাক্ত করার জন্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত