শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিএনজি চালক সোনা মিয়া হাওলাদারকে (৩৮) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে জেলার জাজিরা উপজেলাধীন জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সন্ত্রাসীরা পলাতক রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সোনা মিয়া হাওলাদার চর জয়নগর গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। ৮ বছর বয়স থেকে তিনি রাজধানীর জুরাইন এলাকায় থাকেন। সিএনজি চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে জুরাইনে বসবাস করতেন তিনি।

জানা গেছে, গ্রামে একই বাড়ির জব্বার হাওলাদারের ছেলে কালাম হাওলাদার ও মানিক হাওলাদারদের সাথে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য রোববার ভোরে তিনি বাড়ি আসেন। এদিকে কালাম হাওলাদার ও মানিক হাওলাদার তাদের পক্ষ হয়ে সোনা মিয়াকে হত্যা করার জন্য সন্ত্রাসী নাগিব মোল্লা, পান্নু খান ও জুয়েল খানকে ভাড়া করেন। পরে সোনা মিয়ার উপস্থিতি টের পেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে পাশবর্তী মজিবর রহমান খানের বাড়ির পাশে বাগানে গুলি করে হত্যা করা হয়।

বাগান মালিক মাজিবর রহমান খান বলেন, আনুমানিক সকাল ৭টার দিকে সোনা মিয়া হাওলাদারকে নাগিব মোল্লা, পান্নু খান, জুয়েল খানসহ কয়েকজন সন্ত্রাসী তাড়িয়ে আমার বাগানের দিকে নিয়ে আসে এবং গুলি করতে থাকে। প্রকাশ্যে তারা এ খুন করা হয় আর এলাকাবাসীই তার প্রত্যক্ষ দর্শী।

নিহত সোনা মিয়া হাওলাদারের ভাই সেলিম জানায়, জয়নাল মাদবর এ হত্যার জন্য দায়ী। জয়নাল মাদবার আমাদের কাছে প্রথম জমি বিক্রি করে সেই জমি আবার পরে গোপনে কামাল হাওলাদারের কাছে বিক্রি করে। সেই দরবারের জন্য বাড়িতে এসেই আমার ভাইকে জীবন দিতে হলো। কামাল আর মানিকই ভাড়া করে সন্ত্রাসী নাগিব মোল্লা, পান্নু খান ও জুয়েল খানদের দিয়ে আমার ভাই সোনা মিয়াকে হত্যা করিয়েছে। আমার ভাই ২৫ বছর যাবৎ বাড়ি থাকে না এখন ওর সংসার কি করে চলবে। আমি খুনিদের বিচার চাই।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার সুমন দেব বলেন, সকালে জয়নগর এলাকায় হত্যার ঘটনা ঘটেছে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্তলে যাই। আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন আসামরি গ্রেফতারের প্রকৃয়া অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত