কুমিল্লায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার


কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত পরিচয়ের (৩৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বরকামতা-আসরা গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির মুখমণ্ডলে দাঁড়ি, পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সামাদ জানান, সকালে স্থানীয় লোকজন ফসলী মাঠে কাজ করতে যাওয়ার সময় বরকামতা ও আসরা গ্রামের সীমান্তবর্তী একটি নালায় মরদেহ পড়ে থাকতে দেখে। দেবিদ্বার থানার এসআই সোহেল আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













